জীবনের সফল হওয়ার প্রথম ধাপ হলো সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে এগিয়ে যাওয়া।এরপর সফলতার জন্য আরো কিছু ধাপ রয়েছে।এরমধ্যে প্রথম ধাপ হিসেবে আত্মবিশ্বাসকে ধরা যায়। নিজের প্রতি বিশ্বাস না থাকলে কখনো সফলতার চূড়ায় পৌঁছাতে পারবোনা৷ এরকমই এক কাল্পনিক চরিত্রের কথা বলি, একটি মেয়ে ছিলো, যার জীবনে প্রতিকূলতার শেষ ছিলোনা। সে প্রতিটা সময় যুদ্ধ করে করে ঠিকে থাকে। কিন্তু তার নিজের প্রতি আত্মবিশ্বাস নেই। সে কোনো কিছু করতে, বলতে ভয় পাই কারণ সে আত্নবিশ্বাসী না। ফলে দেখা যায় তার ভাবনাচিন্তার কাজগুলো অন্য কেও করে ফেলে দিনশেষে মেয়েটার অনেক মনখারাপ হয়ে যায়। এ কারণে মেয়েটা অনেক ব্যর্থতা পেয়েছে জীবনে। তার ব্যর্থতায় সে প্রতিরাত কাদতো, নিজের সাথে যুদ্ধ করতো। একসময় সে ঠিক করলো না, সে নিজের প্রতি আত্নবিশ্বাসী হবে তবে বেশি আত্মবিশ্বাসী না। তার ব্যর্থতাগুলো তার শক্তি হবে। সে আত্নবিশ্বাসী হয়, ব্যর্থতা গুলো শুধরে উঠতে চেষ্টা করে এবং সে পেরেছে। সে ব্যর্থতা থেকেই নতুনভাবে শিখেছে লড়তে। তার অতীতগুলো বেদনাদায়ক ছিলো, সে তার অনেক অতিপ্রিয় আপনজনকে হারিয়েছে তার গুরত্বপূর্ণ মূহুর্তগুলোতে, তার অনেক স্বপ্ন বিসর্জন দিয়েছে, কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে, দিনশেষে তাকে সার্পোট করার জন্য হাতেগুণা কয়েকজনও ছিলোনা কারণ সে তার কষ্টগুলো কাওকে শেয়ার করতে পারিনি নির্ভয়ে। সে কাঁদতে কাঁদতে শিখেছে মানুষের অতীত থাকেনা, অতীত চলে যায়, অতীত কষ্ট দিক বা সুখ দিক একদিন সে বিদায় নেই, মেয়েটি নিজেকে সামলেছে, অতীতের সব কষ্টের সাথে যুদ্ধ করার চেষ্টা করছে, সে তার যে স্বপ্নগুলো হারিয়েছে এখন সেগুলো নিয়ে তার আফসোস নেই। কারণ ভবিষ্যৎ বলতে কি আদৌ কিছু কি হয়? অতীত কি চিরস্থায়ী আমাদের জীবনে? তাহলে চিরস্থায়ী কি রইলো?? রইলো আমাদের বর্তমান।ভবিষ্যৎ এর কথা চিন্তা করে বর্তমানকে নষ্ট করে দেওয়া বা অতীত নিয়ে পড়ে থেকে বর্তমানকে নষ্ট করে দেওয়া নেহাতই বোকামি। মেয়েটি এসব উপলব্দি করার চেষ্টা করছে, এবং সে তার অতীতের কষ্ট ও ভবিষ্যৎ এর চিন্তা ফেলে দিয়ে বর্তমানকে ঘিরে হাসিখুশি থাকার চেষ্টা করছ। সে তার সব ব্যর্থতাকে ভুলে একজন ভালোমানুষ, ভালো মেয়ে হওয়ার জন্য অধ্যবসায় করছে। সে চেষ্টা করছে নিজেকে নিজে অনুপ্রাণিত করে বাকিদের কে অনুপ্রাণিত করার জন্য। সে একজন লড়াকু, সে নিজেকে অনুপ্রাণিত করে মানুষকে অনুপ্রাণিত করছে, সে ভবিষ্যৎ আর অতীত ফেলে বর্তমান নিয়ে এগোচ্ছে, সে আত্নবিশ্বাসী হয়েছে, সে তার ব্যর্থতাগুলোর সাথে লড়ছে। সমাজের যেসব মানুষ প্রতিনিয়ত নিজের সাথে লড়ে, প্রতিকূলতার সাথে লড়ে নিজেকে অনুপ্রাণিত করে বাকিদের অনুপ্রাণিত করছে তাদের প্রতি রইলো অনেক ভালোবাসা, বিনম্র শ্রদ্ধা।তাদের কারণেই সমাজের কিছু মানুষ এখনো মেন্টাল সার্পোটে ঠিকে আছে, অনুপ্রাণিত হয়ে নিজের জীবনকে গুছাচ্ছে প্রতিনিয়ত। লেখক- নুসরাত আরজু প্রিয়া শিক্ষার্থী, সরকারি হাজী
রাঙ্গুনিয়ায় আগুনে ১০টি সেমিপাকা দোকান ও একটি গুদাম পুড়ে গেছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে উপজেলার পারুয়া ইউনিয়নের হাজারীহাট এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরে আগুন লাগার
রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) ও বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় রাঙ্গুনিয়া মডেল ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ এসব অভিযান চালায়। পুলিশ
আব্বাস হোসাইন আফতাব : সময় পেরিয়ে যায়, বদলে যায় জীবনের ব্যস্ততা। কিন্তু কিছু সম্পর্কের শেকড় থেকে যায় হৃদয়ের গভীরে। প্রিয় বিদ্যালয়, প্রিয় শিক্ষক আর কৈশোরের সেই স্মৃতিগুলো যেন সময়ের সঙ্গে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে
রাঙ্গুনিয়ায় বনভূমি দখল করে ঘর নির্মাণের চেষ্টা বন্ধ করে দিয়েছে বন বিভাগ। বুধবার (২৬ আগস্ট) সকালে অভিযান চালিয়ে নির্মাণাধীন ঘরটি ভেঙে দেওয়া হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার সকালে
রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ছয় মাসের মেয়াদে এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত মনসুর উপজেলার মরিয়মনগর ইউনিয়নের কাটাখালী এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরবে অবস্থানকালে সড়ক দুর্ঘটনায় মনসুরের মৃত্যু হয়।
রাঙ্গুনিয়ায় একটি বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার রাজানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বার আউলিয়া নগর এলাকায় মুহাম্মদ খোরশেদ আলমের বাড়িতে শনিবার (২২ আগস্ট) দিবাগত রাতে এ চুরি হয় বলে
পাহাড়ধস ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নিয়ে দুশ্চিন্তায় থাকা রাঙ্গুনিয়ার ৮০ পরিবার পেল নতুন করে ঘর মেরামতের আশার আলো। এসব পরিবারের মধ্যে ৮০ বান ঢেউটিন বিতরণ করা হয়েছে। শনিবার (২২ আগস্ট)