রাঙ্গুনিয়া পৌর এলাকার নুরুল উলুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নুরুল উলুম কামিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় উন্মুক্তভাবে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে এভাবে বর্জ্য জমে থাকায় শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নির্দিষ্ট স্থানে বর্জ্য না ফেলায় বিদ্যালয় ও মাদ্রাসার আশপাশে ময়লা-আবর্জনা জমে থাকে। এতে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পরিবেশ দূষিত হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়ার সময় শিক্ষার্থী ও অভিভাবকদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ স্থানের পাশে উন্মুক্ত ডাস্টবিন না রেখে দ্রুত বর্জ্য অপসারণ ও নিয়মিত পরিষ্কারের ব্যবস্থা করা প্রয়োজন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।