রাঙ্গুনিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দুইবারের নির্বাচিত সাবেক কাউন্সিলর নুরুল আবছার জসীম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বজন, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনেরা। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।