রাঙ্গুনিয়া পৌরসভার প্রশাসক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা সহকারী কমিশনার (ভূমি)কে পরিবর্তন করে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে গত সোমবার (২৮ সেপ্টেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ইউএনও মো. নাজমুল হাসান রাঙ্গুনিয়া পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০২৬-এর ৪২(ক) ধারার উপধারা (৩) অনুযায়ী তিনি পৌরসভার মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
ইউএনও মো. নাজমুল হাসান নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পৌর প্রশাসকের দায়িত্ব পালন করবেন।