বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়া এভিয়ারি এন্ড ইকোপার্কে ৪ পদে নিয়োগ রাঙ্গুনিয়ায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে হুঁশিয়ারি বিদ্যালয়-মাদ্রাসার পাশে উন্মুক্ত ডাস্টবিন, দুর্ভোগ ইউএনও পরিচয়ে ফোন, রাঙ্গুনিয়ায় প্রতারণার চেষ্টা রাঙ্গুনিয়ায় পৌর কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন গ্রাম আদালতে কোনো বিচার-শালিস যাতে পেন্ডিং না থাকে -বেতাগীতে স্থানীয় সরকারের উপপরিচালক  রাঙ্গুনিয়ায় এক মাসব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান সরফভাটায় বিএনপি নেতাকে হ’ত্যাচেষ্টা মা’মলার আ’সামি গ্রে’প্তার বেতাগীতে কেরাত ও নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সন্তান জন্মের আনন্দে মিষ্টি বিলিয়েছিলেন, কয়েক ঘণ্টা পরই মৃত্যু

রাঙ্গুনিয়া এভিয়ারি এন্ড ইকোপার্কে ৪ পদে নিয়োগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া এভিয়ারি এন্ড ইকোপার্কের ব্যবস্থাপনা ও কার্যক্রম পরিচালনার জন্য চারটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ জন্য যোগ্য ও আগ্রহী রাঙ্গুনিয়ার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
নিয়োগের পদগুলো হলো, ম্যানেজার ১ জন, টিকিট কাউন্টার ১ জন এবং গেটম্যান ২ জন।
ম্যানেজার পদে আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। পার্কের সার্বিক ব্যবস্থাপনা ও কার্যক্রম পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
টিকিট কাউন্টার পদে একজন নারী নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। সুন্দর ব্যবহার ও গ্রাহকসেবা প্রদানের মানসিকতা থাকতে হবে।
গেটম্যান পদে দুজন নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও ভালো আচরণ থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি), শিক্ষাগত যোগ্যতার সনদ বা প্রমাণপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে ৩ অক্টোবর ২০২৬, শনিবার সকাল ১০টায় রাঙ্গুনিয়া এভিয়ারি ইকোপার্কে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
নিয়োগে মোট পদসংখ্যা চারটি। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শুধুমাত্র রাঙ্গুনিয়ার বাসিন্দারা আবেদন করতে পারবেন।
প্রয়োজনে ০১৮১৬৬২৬৬৬৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews