বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পদুয়ায় কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃ”ত্যু রাঙ্গুনিয়ায় এক দিনে সাড়ে ৫ হাজার গাছের চারা রোপণ কাপ্তাই সড়কে প্রতিরাতেই ঝুঁকি নিয়ে চলে অতিরিক্ত উচ্চতার ট্রাক, ছিঁড়ল বিদ্যুতের তার তিন দশকের পাঠদান শেষে বিদায়, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত অধ্যাপক মহসিন শাসনের নামে নির্যাতন, এ কেমন শিক্ষা? রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর জসীমের মৃ’ত্যু মরিয়মনগরের ব্যস্ত সড়কে স্পিডব্রেকার, অনুমোদন নিয়ে প্রশ্ন রাজানগরে কাটা হচ্ছে পাহাড় আজ কোজাগরী লক্ষ্মীপূজা, ধন-সম্পদ ও সমৃদ্ধি কামনায় দেবীর আরাধনায় ভক্তরা আজ শুভ প্রবারণা পূর্ণিমা: বর্ষাবাস শেষে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়

মরিয়মনগরের ব্যস্ত সড়কে স্পিডব্রেকার, অনুমোদন নিয়ে প্রশ্ন

  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগরের একটি ব্যস্ত সড়কে স্পিডব্রেকার নির্মাণ নিয়ে প্রশ্ন উঠেছে। এটি নির্মাণের প্রয়োজনীয়তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে কি না, তা নিয়ে জানতে চেয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা রিয়াজ উদ্দিন অভিযোগ করেন, ব্যস্ত এই সড়কে স্পিডব্রেকার নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন রয়েছে। এটি নির্মাণের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়েছে কি না, তা পরিষ্কার করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক হিরু বলেন, ‘বিষয়টি জেনে ব্যবস্থা নিচ্ছি।’
সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে স্পিডব্রেকার ভূমিকা রাখতে পারে। তবে এটি স্থাপনের ক্ষেত্রে সড়কের ধরন, যানবাহন চলাচল ও জননিরাপত্তার বিষয়গুলো বিবেচনায় নেওয়া প্রয়োজন। মরিয়মনগরের এই স্পিডব্রেকারটি কারা নির্মাণ করেছেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews