নিজস্ব প্রতিবেদক, রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের কাউখালী সড়কের মাথায় খতিয়ানভুক্ত একটি পাহাড় কাটার অভিযোগ উঠেছে।
অভিযোগকারীর দাবি, পাহাড় কাটার ফলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তি কাউকে তোয়াক্কা না করে নিজের ইচ্ছামতো পাহাড় কাটছেন। ইসলামপুর এলাকার এক ব্যক্তি পাহাড় কাটার সাথে জড়িত রয়েছেন বলে জানান অভিযোগকারীরা।
স্থানীয়দের আশঙ্কা, এভাবে পাহাড় কাটা অব্যাহত থাকলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। পাহাড়ের মাটি ক্ষয়, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়াসহ বিভিন্ন ঝুঁকি তৈরি হতে পারে।
এ অবস্থায় পাহাড় কাটার বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারীরা।