বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
পদুয়ায় কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃ”ত্যু রাঙ্গুনিয়ায় এক দিনে সাড়ে ৫ হাজার গাছের চারা রোপণ কাপ্তাই সড়কে প্রতিরাতেই ঝুঁকি নিয়ে চলে অতিরিক্ত উচ্চতার ট্রাক, ছিঁড়ল বিদ্যুতের তার তিন দশকের পাঠদান শেষে বিদায়, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত অধ্যাপক মহসিন শাসনের নামে নির্যাতন, এ কেমন শিক্ষা? রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর জসীমের মৃ’ত্যু মরিয়মনগরের ব্যস্ত সড়কে স্পিডব্রেকার, অনুমোদন নিয়ে প্রশ্ন রাজানগরে কাটা হচ্ছে পাহাড় আজ কোজাগরী লক্ষ্মীপূজা, ধন-সম্পদ ও সমৃদ্ধি কামনায় দেবীর আরাধনায় ভক্তরা আজ শুভ প্রবারণা পূর্ণিমা: বর্ষাবাস শেষে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়

পদুয়ায় কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃ”ত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :  রাঙ্গুনিয়ায় কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে মোহাম্মদ ইউনুস (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের কলান্তর ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইউনুস পদুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম খুরুশিয়া চেংগো এলাকার বাসিন্দা। তিনি মৃত ইসমাইল হোসেনের ছেলে। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের শ্বশুর আব্দুল বাতেন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে প্রায় চার মাইল দূরে কলান্তর ছড়ায় নিজের কলাবাগানে কলার ছড়া কাটতে যান ইউনুস। এ সময় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে সাড়া না পেয়ে তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
পরে বিকেলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন কলাবাগানে গিয়ে ইউনুসকে মাটিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। তাঁকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর বিষয়টি তাঁরা জেনেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে পশ্চিম খুরুশিয়ার স্থানীয় মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ইউনুসকে দাফন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews