বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যালয়-মাদ্রাসার পাশে উন্মুক্ত ডাস্টবিন, দুর্ভোগ ইউএনও পরিচয়ে ফোন, রাঙ্গুনিয়ায় প্রতারণার চেষ্টা রাঙ্গুনিয়ায় পৌর কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন গ্রাম আদালতে কোনো বিচার-শালিস যাতে পেন্ডিং না থাকে -বেতাগীতে স্থানীয় সরকারের উপপরিচালক  রাঙ্গুনিয়ায় এক মাসব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান সরফভাটায় বিএনপি নেতাকে হ’ত্যাচেষ্টা মা’মলার আ’সামি গ্রে’প্তার বেতাগীতে কেরাত ও নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সন্তান জন্মের আনন্দে মিষ্টি বিলিয়েছিলেন, কয়েক ঘণ্টা পরই মৃত্যু শিক্ষার উদ্দেশ্য শুধু ভালো ফল নয়, জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে অবদান রাখা – ইকবাল হাছান লিচুবাগান থেকে মরিয়মনগর কমেনি সিএনজি ভাড়া

সরফভাটায় বিএনপি নেতাকে হ’ত্যাচেষ্টা মা’মলার আ’সামি গ্রে’প্তার

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় সরফভাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও প্রকৌশলী ওসমান গনিকে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি মো. আলমগীরকে (৪৫) গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে সরফভাটা ইউনিয়নের নিজ বাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আলমগীর সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৌলানা গ্রামের তমাছ উদ্দীনের বাড়ির মৃত কালাবালির ছেলে। পুলিশ ও মামলার বাদী সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে অপহরণসহ একাধিক মামলা রয়েছে।
মামলার এজাহার ও বাদীর অভিযোগ অনুযায়ী, গত বছরের ২২ মার্চ রাতে সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ওসমান গনির বসতঘরে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এ সময় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ব্যবহার করে ওসমান গনি ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার চেষ্টা করা হয়। মামলার ৬ নম্বর এজাহারভুক্ত আসামি আলমগীরের বিরুদ্ধে ওসমান গনির মায়ের দুই হাঁটুতে গুলি করে গুরুতর আহত করার অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, মামলাটির এজাহারভুক্ত আসামিদের মধ্যে কয়েকজন জামিনে আছেন। অন্যরা পলাতক রয়েছেন। এ মামলায় আলমগীরই প্রথম গ্রেপ্তার হওয়া আসামি।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আলমগীরের নিজ বাড়িতে আসার খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।’
এদিকে মামলার বাদী ওসমান গনি বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। তিনি মুঠোফোনে বলেন, গ্রেপ্তার আলমগীর হামলার সময় প্রকাশ্যে অস্ত্র হাতে অংশ নিয়েছিলেন। এর আগে তাঁকে জনসমাগমের মধ্য থেকে অপহরণেরও অভিযোগ রয়েছে। মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews