রাঙ্গুনিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মো. আলমগীর (৪২) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আলমগীরকে এ দণ্ড দেওয়া হয়। তিনি উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সোনারগাঁও এলাকার বাসিন্দা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।