বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পদুয়ায় কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃ”ত্যু রাঙ্গুনিয়ায় এক দিনে সাড়ে ৫ হাজার গাছের চারা রোপণ কাপ্তাই সড়কে প্রতিরাতেই ঝুঁকি নিয়ে চলে অতিরিক্ত উচ্চতার ট্রাক, ছিঁড়ল বিদ্যুতের তার তিন দশকের পাঠদান শেষে বিদায়, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত অধ্যাপক মহসিন শাসনের নামে নির্যাতন, এ কেমন শিক্ষা? রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর জসীমের মৃ’ত্যু মরিয়মনগরের ব্যস্ত সড়কে স্পিডব্রেকার, অনুমোদন নিয়ে প্রশ্ন রাজানগরে কাটা হচ্ছে পাহাড় আজ কোজাগরী লক্ষ্মীপূজা, ধন-সম্পদ ও সমৃদ্ধি কামনায় দেবীর আরাধনায় ভক্তরা আজ শুভ প্রবারণা পূর্ণিমা: বর্ষাবাস শেষে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়

রাঙ্গুনিয়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে রাঙ্গুনিয়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার পোমরা মহত্তরখীল এলাকার বাচা বাবা মাজার মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাচা বাবা হিলফুল ফুজুল একতা সংঘের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি ছিল সংগঠনটির ১৩তম আয়োজন। গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় ব্লাড ব্যাংকের সহযোগিতায় ক্যাম্পে আগত ব্যক্তিদের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

আয়োজকেরা জানান, মানুষের মধ্যে রক্তের গ্রুপ জানার বিষয়ে সচেতনতা তৈরি এবং প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করাই এ কর্মসূচির উদ্দেশ্য। ধর্মীয় আয়োজনের পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্প পরিচালনায় গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবকেরা সহযোগিতা করেন। দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

আয়োজকেরা বলেন, মানবিক সেবামূলক এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews