বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পদুয়ায় কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃ”ত্যু রাঙ্গুনিয়ায় এক দিনে সাড়ে ৫ হাজার গাছের চারা রোপণ কাপ্তাই সড়কে প্রতিরাতেই ঝুঁকি নিয়ে চলে অতিরিক্ত উচ্চতার ট্রাক, ছিঁড়ল বিদ্যুতের তার তিন দশকের পাঠদান শেষে বিদায়, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত অধ্যাপক মহসিন শাসনের নামে নির্যাতন, এ কেমন শিক্ষা? রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর জসীমের মৃ’ত্যু মরিয়মনগরের ব্যস্ত সড়কে স্পিডব্রেকার, অনুমোদন নিয়ে প্রশ্ন রাজানগরে কাটা হচ্ছে পাহাড় আজ কোজাগরী লক্ষ্মীপূজা, ধন-সম্পদ ও সমৃদ্ধি কামনায় দেবীর আরাধনায় ভক্তরা আজ শুভ প্রবারণা পূর্ণিমা: বর্ষাবাস শেষে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়

রাঙ্গুনিয়ায় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পাহাড়ি জমি পরিদর্শনে আসছেন মন্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের চট্টগ্রাম সফরের পৃথক তথ্য পাওয়া গেছে। দুই সফরসূচি অনুযায়ী, আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) রাঙ্গুনিয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠান ইন্টার্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্পত্তি ও পাহাড়ি জমি পরিদর্শনের কথা রয়েছে।
মন্ত্রণালয়ের ১১ অক্টোবর ২০২৬ তারিখের সরকারি সফরসূচিতে মন্ত্রী আহমেদ আযম খানের রাঙ্গুনিয়া সফরের সময় সকাল ১২ টা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সফরসংক্রান্ত তথ্যে দুপুর ১২টায় একই এলাকায় সম্পত্তি ও পাহাড়ি জমি পরিদর্শনের কথা বলা হয়েছে।
দুই সূচিতেই কালুরঘাটে মাল্টিপল জুস কনসেনট্রেট প্ল্যান্টের সম্পত্তি এবং চট্টগ্রাম নগরের চট্টেশ্বরী রোডে আলমাস-দিনার সিনেমা হলের জায়গা পরিদর্শনের কর্মসূচির উল্লেখ রয়েছে। পরদিন বুধবার (১৪ অক্টোবর) নগরের নাসিরাবাদ ও আগ্রাবাদে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বিভিন্ন প্রতিষ্ঠান ও সম্পত্তি পরিদর্শনের কথা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews