বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পদুয়ায় কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃ”ত্যু রাঙ্গুনিয়ায় এক দিনে সাড়ে ৫ হাজার গাছের চারা রোপণ কাপ্তাই সড়কে প্রতিরাতেই ঝুঁকি নিয়ে চলে অতিরিক্ত উচ্চতার ট্রাক, ছিঁড়ল বিদ্যুতের তার তিন দশকের পাঠদান শেষে বিদায়, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত অধ্যাপক মহসিন শাসনের নামে নির্যাতন, এ কেমন শিক্ষা? রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর জসীমের মৃ’ত্যু মরিয়মনগরের ব্যস্ত সড়কে স্পিডব্রেকার, অনুমোদন নিয়ে প্রশ্ন রাজানগরে কাটা হচ্ছে পাহাড় আজ কোজাগরী লক্ষ্মীপূজা, ধন-সম্পদ ও সমৃদ্ধি কামনায় দেবীর আরাধনায় ভক্তরা আজ শুভ প্রবারণা পূর্ণিমা: বর্ষাবাস শেষে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়

কপাল খুলে না দীঘির

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি সেই শৈশব থেকে শিশুশিল্পী হিসেবে তারকাখ্যাতি পেয়েছেন। অথচ বড় হয়ে তিনি অনেকটাই ম্লান হয়ে গেছেন। দীর্ঘ ক্যারিয়ারের গ্রাফ যেন ক্রমশ নিচের দিকে ধাবিত হচ্ছে। নায়িকা হিসেবে ২০২১ সালে অভিষেকের পর থেকেই এ পর্যন্ত সাফল্যের মুখ দেখেননি তিনি। অথচ শিশুশিল্পী হিসেবে তার সাফল্যের ক্যারিয়ার ঈর্ষণীয়।

Advertisement

বর্তমানে অভিনেত্রী বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারণামূলক কাজেই সময় দিচ্ছেন। তবে যার শুরুটা অভিনয় দিয়ে, বড়পর্দায় যার স্বর্ণালি অতীত, সেই দীঘির এমন ম্লান হয়ে যাওয়ায় তার ভক্ত-অনুরাগীদের জন্যও আক্ষেপের। দিন যায় মাস যায় বছর যায়, কপাল খুলে না দীঘির। সেই আক্ষেপ ঘুচিয়ে নিশ্চয়ই তিনি ফিরবেন চেনা ছন্দে— প্রত্যাশা দর্শকদের।

চলতি বছরের শুরুর দিকে একটি ওয়েব সিনেমাতেও কাজ করেছেন দীঘি। যদিও সুমন ধরের সেই ওয়েবফিল্ম নিয়ে পরে আর কোনো খবর পাওয়া যায়নি। প্রায় দুই বছর হলো রুপালি পর্দায় নেই অভিনেত্রী। ২০২৪ সালের নভেম্বরে এসেছিল ’৩৬-২৪-৩৬’। রেজাউর রহমানের ওই সিনেমায় সেভাবে সাড়া জাগাতে পারেননি সুব্রতকন্যা।

চলতি বছরের ঈদুল ফিতরে ‘জংলি’ সিনেমায় অভিনয় করেছেন দীঘি। তবে এখানেও তার চরিত্রের ব্যপ্তি ছিল খুবই কম। ফলে নিজেকে প্রমাণের সুযোগ খুব একটা পায়নি। তাই দীঘিকে সেভাবে দেখতে পাচ্ছেন না সিনেমাপ্রেমী দর্শকরাও।

সেই অভাব ঘুচিয়ে দেবে ‘বিদায়’— এমন প্রত্যাশা ছিল অনেকের। ‘বরবাদ’খ্যাত মেহেদী হাসান হৃদয়ের এ সিনেমায় অভিনয় করেছেন দীঘি, সঙ্গে আছেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু ও ফারুক আহমেদের মতো তারকারা। কিন্তু বিধিবাম! সিনেমাটি যেন মুক্তির আলোয় আসতে পারছে না।

‘বিদায়’ সিনেমাটি ছাড়া আর নতুন কোনো সিনেমার খবরেও পাওয়া যাচ্ছে না দীঘিকে। গত বছরের দুর্গাপূজায় মুক্তির কথা ছিল ‘বিদায়’ সিনেমাটি। কিন্তু কাজ সম্পন্ন না হওয়ায় তা সম্ভব হয়নি। পরে চলতি বছর কুরবানির ঈদেও ছবিটি মুক্তি দিতে চেয়েছিলেন পরিচালক হৃদয়। কিন্তু প্রযোজক শাহরিন সুলতানা সুমি রাজি হননি। এর মধ্যে শোনা যায়, সিনেমার শুটিংও নাকি কিছুটা বাকি। সবশেষে সেপ্টেম্বরের শুরুর দিকে আবার  গুঞ্জন ওঠে— এই দুর্গাপূজায় মুক্তি পাবে ‘বিদায়’। কিন্তু প্রচারে কোনো বালাই নেই। ফলে আশঙ্কা তৈরি হয়, আদৌ কি মুক্তি পাবে সিনেমাটি?

প্রযোজক সুমি স্পষ্ট জানিয়েছেন, এই দুর্গাপূজায়ও মুক্তি পাবে না ‘বিদায়’। কারণ এর একটি গানের চিত্রায়ণ বাকি। যেটা তারা বিদেশে করতে চাইছেন। সব কাজ সম্পন্ন হলে আগামী বছরের কোনো একসময়ে মুক্তি দেওয়া হবে ‘বিদায়’। সেটা কবে? নিশ্চয়তা দেননি প্রযোজকও

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews