বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যালয়-মাদ্রাসার পাশে উন্মুক্ত ডাস্টবিন, দুর্ভোগ ইউএনও পরিচয়ে ফোন, রাঙ্গুনিয়ায় প্রতারণার চেষ্টা রাঙ্গুনিয়ায় পৌর কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন গ্রাম আদালতে কোনো বিচার-শালিস যাতে পেন্ডিং না থাকে -বেতাগীতে স্থানীয় সরকারের উপপরিচালক  রাঙ্গুনিয়ায় এক মাসব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান সরফভাটায় বিএনপি নেতাকে হ’ত্যাচেষ্টা মা’মলার আ’সামি গ্রে’প্তার বেতাগীতে কেরাত ও নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সন্তান জন্মের আনন্দে মিষ্টি বিলিয়েছিলেন, কয়েক ঘণ্টা পরই মৃত্যু শিক্ষার উদ্দেশ্য শুধু ভালো ফল নয়, জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে অবদান রাখা – ইকবাল হাছান লিচুবাগান থেকে মরিয়মনগর কমেনি সিএনজি ভাড়া

ফুটবল জ্বরে রাঙ্গুনিয়া, বড় পর্দায় বিশ্বকাপ দেখাবে হুমাম কাদের এমপির উদ্যোগ

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

আব্বাস হোসাইন আফতাব:
ফুটবল বিশ্বকাপ মানেই উন্মাদনা, আবেগ আর একসঙ্গে আনন্দ ভাগাভাগি করার উপলক্ষ। সেই আবহকে আরও প্রাণবন্ত করে তুলতে  রাঙ্গুনিয়ার ছয়টি স্থানে বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখার আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর উদ্যোগে এ আয়োজন বাস্তবায়ন করা হচ্ছে।
শুধু খেলা দেখা নয়, পরিবার, বন্ধু ও প্রতিবেশীদের নিয়ে একত্রিত হওয়ারও একটি সুযোগ তৈরি করবে এই আয়োজন। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবের আবহ ছড়িয়ে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।
বড় পর্দায় খেলা দেখার স্থানগুলো হলো পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সন্দীপ টিলা, পদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পাশ, সরফভাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইত্যাদি এলাকার পশ্চিম পাশ, রাঙ্গুনিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘাটচেক, ইসলামপুর ইউনিয়নের ১৩ নম্বর ওয়ার্ডের গাবতল বাজার এবং রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ।
হুমাম কাদের চৌধুরী এমপি জানান, বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি বিশ্বের কোটি মানুষের মিলনমেলা। রাঙ্গুনিয়ার মানুষও যেন একসঙ্গে এই আনন্দ উপভোগ করতে পারেন, সে চিন্তা থেকেই বড় পর্দায় খেলা দেখার উদ্যোগ নেওয়া হয়েছে।
ফুটবলের উন্মাদনা এখন শুধু স্টেডিয়াম বা টেলিভিশনের পর্দায় সীমাবদ্ধ নয়। রাঙ্গুনিয়ার বিভিন্ন প্রান্তে বড় পর্দার এই আয়োজন বিশ্বকাপকে ঘিরে নতুন এক উৎসবের আমেজ তৈরি করবে বলে আশা করছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews