রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ

চলমান রাঙ্গুনিয়ার অনুষ্ঠানে রাতুল বৈদ্যের কণ্ঠে, অর্ণব মল্লিকের তবলায় মুগ্ধ অতিথিরা

  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

সাংষ্কৃতিক প্রতিবেদক :
পাক্ষিক পত্রিকা ‘চলমান রাঙ্গুনিয়া’–এর পাঠক সংগঠন বন্ধু সমাবেশ আয়োজিত বিশ্বকাপ ফুটবল কুইজ–১ ও কুইজ–২–এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে রাঙ্গুনিয়ার ড্রিম রেস্টুরেন্ট মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সুর, তাল ও ছন্দের মূর্ছনায় মুগ্ধ হন উপস্থিত অতিথিরা।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন শিল্পী রাতুল বৈদ্য। তাঁর কণ্ঠে পরিবেশিত জনপ্রিয় গানগুলো উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। তবলায় দক্ষ সঙ্গত করেন অর্ণব মল্লিক। তাঁদের যুগল পরিবেশনায় মিলনায়তনে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর আবহ। প্রতিটি পরিবেশনার পর করতালি ও উচ্ছ্বাসে শিল্পীদের অভিনন্দিত করেন অতিথিরা।
এর আগে কয়েক সপ্তাহব্যাপী চলা বিশ্বকাপ ফুটবল কুইজ–১ ও কুইজ–২–এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ফুটবলপ্রেমী, পাঠক, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মী ও ক্রীড়ানুরাগীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আয়োজনটিকে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত করে।
আয়োজকরা জানান, পাঠকদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আন্তরিকতা, সৌহার্দ্য ও আনন্দের ছোঁয়া। পুরস্কার বিতরণী থেকে শুরু করে সাংস্কৃতিক পরিবেশনা সব মিলিয়ে এটি উপস্থিত সবার জন্য হয়ে ওঠে এক স্মরণীয় সন্ধ্যা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews