
ছবি- প্রতীকী
চাওয়ার মানুষ হাজার যে তার, বুঝবে সে কি আমায়?
বুঝবে যেদিন, খুঁজবে সেদিন-পাবে না আর আমায়।
ছলে-বলে শত কৌশলে, দেখি তোমায় রোজ,
একটু দেখার আশায় আমি, খুঁজি শত অজুহাতের খোঁজ।
কতটা ভালোবাসি তোমায়, কেমন করে বোঝাই বলো?
হৃদয়ের সব অনুভূতি, নীরবতাতেই রইল ঢালো।
যদি কোনোদিন বুঝতে তুমি, এই মনের সব কথা, হয়তো তখন থাকবে শুধু-স্মৃতি আর নীরব ব্যথা।
কলমে: মোহাম্মদ গোলাম জিলানী
শিক্ষক ও লেখক