কে এসেছে দেখতে গেলাম
হাতে লাঠি নিয়ে,
বিড়াল একটি উঁকি দিচ্ছে
তাকে তাড়িয়ে দিলাম ধেয়ে।
বাইরে দেখি কুকুর ছানা
করছে খুবই কান্না,
খেতে তাকে দেয়না কেউ
তাও,সবাই করছে রান্না।
বাবুই পাখির বাসা ভেঙে
কাটছে গাছের ডাল,
মাছ চাষ বন্ধ করে
পুকুর ভরাবে কাল।
গরু, ছাগলের খামার এখন
কেউ করতে নাহি চায়,
সবাই মিলে আনন্দের দিনে
পশু জবাই করতে যায়।
পশু পাখির আবাসস্থল
ধ্বংস করছি সবাই,
ছোট থেকে বড় কেউ
দিইনা তাদের রেহাই।
লেখক-সুমাইয়া চৌধুরী সোমা
শিক্ষার্থী।