চট্টগ্রাম সংবাদপত্র কম্পিউটার্স অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক ও দৈনিক পূর্বদেশ-এর সংবাদকর্মী সঞ্জয় পালের বাবা সমাজসেবক অনিল পাল (৮৭) মারা গেছেন। গত ১৫ জুলাই রাত ৮টা ২০ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।
পরিবারের সদস্যরা জানান, পরদিন সকালে সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনা গ্রামের পালপাড়ার পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি এক ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আগামী ১৪ আগস্ট গ্রামের বাড়িতে তাঁর পারলৌকিক ক্রিয়া ও আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠিত হবে।
অনিল পালের মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম সংবাদপত্র কম্পিউটার্স অ্যাসোসিয়েশন, সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ, পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠসহ বিভিন্ন সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।