বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পদুয়ায় কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃ”ত্যু রাঙ্গুনিয়ায় এক দিনে সাড়ে ৫ হাজার গাছের চারা রোপণ কাপ্তাই সড়কে প্রতিরাতেই ঝুঁকি নিয়ে চলে অতিরিক্ত উচ্চতার ট্রাক, ছিঁড়ল বিদ্যুতের তার তিন দশকের পাঠদান শেষে বিদায়, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত অধ্যাপক মহসিন শাসনের নামে নির্যাতন, এ কেমন শিক্ষা? রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর জসীমের মৃ’ত্যু মরিয়মনগরের ব্যস্ত সড়কে স্পিডব্রেকার, অনুমোদন নিয়ে প্রশ্ন রাজানগরে কাটা হচ্ছে পাহাড় আজ কোজাগরী লক্ষ্মীপূজা, ধন-সম্পদ ও সমৃদ্ধি কামনায় দেবীর আরাধনায় ভক্তরা আজ শুভ প্রবারণা পূর্ণিমা: বর্ষাবাস শেষে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়

বাড়ি ফেরার পথে সড়ক দূ’র্ঘটনায় দিনমজুরের মৃ’ত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন দিনমজুর মুহাম্মদ জসিম উদ্দীন। পরিবারের অভিযোগ, দুর্ঘটনার পর জসিম ও তাঁর এক সহকর্মীকে হাসপাতালে না নিয়ে রাউজানের গহিরায় ফেলে রেখে যান ট্রাকচালক। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জসিমের মৃত্যু হয়। তাঁর সহকর্মীর অবস্থাও আশঙ্কাজনক।
বুধবার (২১ অক্টোবর) রাতে রাউজানের গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালের সামনে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের পাশে তাঁদের রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।
নিহত জসিম উদ্দীন রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খতিবনগর এলাকার নুরুল আলমের ছেলে।
জসিমের বড় ভাই গিয়াস উদ্দিন জানান, জসিম ও তাঁর এক সহকর্মী ট্রাকে শ্রমিকের কাজ করতেন। বুধবার মালামাল নিয়ে তাঁরা চট্টগ্রাম শহরে যান। ওই ট্রাকে অন্য মালামাল তোলার কারণে দেরি হচ্ছিল। তাই তাঁরা অন্য একটি ট্রাকে করে বাড়ি ফিরছিলেন।
গিয়াস উদ্দিন বলেন, বহদ্দারহাট এলাকায় পৌঁছালে ট্রাকটি ফ্লাইওভারের সঙ্গে ধাক্কা খায়। এতে দুজন আহত হন। তাঁর অভিযোগ, চালক তাঁদের হাসপাতালে না নিয়ে রাউজানের গহিরায় জে কে মেমোরিয়াল হাসপাতালের সামনে ফেলে রেখে যান।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জসিমের মৃত্যু হয়।
গিয়াস উদ্দিন অভিযোগ করেন, ট্রাকচালকের অবহেলার কারণে তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে।
আহত অপর শ্রমিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁর পরিচয় এবং ট্রাকচালকের পরিচয় জানা যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews