রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ

কোরবানির সঠিক নিয়ম ও করণীয়

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা মুসলমানদের জন্য ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির শিক্ষা বহন করে। এ সময় কোরবানির পশু জবেহের ক্ষেত্রে ইসলামের নির্ধারিত নিয়ম ও আদব মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ধর্মীয় বিধান অনুযায়ী, নিজের কোরবানির পশু নিজ হাতে জবেহ করা উত্তম। জবেহের আগে পশুকে পানি পান করানো উচিত এবং ছুরি আগে থেকেই ভালোভাবে ধারালো করে নিতে হবে। তবে পশুর সামনে ছুরি ধার দেওয়া অনুচিত। পশুকে বাম পাশে শোয়াতে হবে, যেন তার মুখ কিবলামুখী থাকে। এরপর জবেহকারী নিজের ডান পা পশুর রানের ওপর রেখে দ্রুত ও সঠিকভাবে জবেহ সম্পন্ন করবেন।
জবেহের আগে নিম্নোক্ত দোয়া পড়া মুস্তাহাব—
إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَّ مَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ…
لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ.
اللَّهُمَّ لَكَ وَمِنْكَ بِسْمِ اللَّهِ اللَّهُ أَكْبَرُ
উচ্চারণ: “ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানীফাঁও…”
এরপর “বিসমিল্লাহি আল্লাহু আকবার” বলে জবেহ করতে হবে।
নিজের পক্ষ থেকে কোরবানি হলে দোয়া করা উত্তম—
اللَّهُمَّ تَقَبَّلْ مِنِّى كَمَا تَقَبَّلْتَ مِنْ خَلِيلِكَ إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلَامُ وَحَبِيبِكَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
অন্যের পক্ষ থেকে কোরবানি হলে “মিন্নী” শব্দের পরিবর্তে সংশ্লিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করতে হবে। অংশীদারিভিত্তিক পশুর ক্ষেত্রে সকল অংশীদারের নাম বলা উত্তম।
জবেহের সময় পশুর চারটি প্রধান রগ কাটা হয়, যার মধ্যে অন্তত তিনটি কাটা জরুরি। অপ্রয়োজনে অতিরিক্ত কাটা বা হাড় পর্যন্ত পৌঁছে দেওয়া ঠিক নয়, কারণ এতে পশুর অযথা কষ্ট হয়। পশু পুরোপুরি নিস্তেজ হওয়ার পর চামড়া ছাড়ানো ও অন্যান্য কাজ করা উচিত।
অন্যের মাধ্যমে জবেহ করানো হলেও নিজে উপস্থিত থাকা উত্তম বলে ইসলামী বিধানে উল্লেখ রয়েছে।
লেখক : মো. কাউসার হোসাইন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews