রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ

একটি ছবি, হাজারো সম্প্রীতির গল্প

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৯৯ বার পড়া হয়েছে

সৈয়দ বাড়ি জামে মসজিদের সামনে তোলা একটি ছবি ছড়াচ্ছে সহাবস্থান ও সম্প্রীতির বার্তা
আব্বাস হোসাইন আফতাব: 
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি কথা বলে। রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী সৈয়দ বাড়ি জামে মসজিদের সামনে তোলা একটি ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দা মাসুদ পারভেজ বাবলু ছবিটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে লেখেন, “একটি ছবি, হাজারো সম্প্রীতির গল্প। দৃষ্টিনন্দন সৈয়দ বাড়ি জামে মসজিদের নান্দনিক সৌন্দর্যের সামনে দাঁড়িয়ে তোলা এই ছবিটি যেন আমাদের গ্রামের প্রকৃত পরিচয় বহন করছে। এখানে ধর্ম নয়, মানুষই মানুষের আপন। মুসলিম, বৌদ্ধ ও হিন্দু সবাই মিলেই আমাদের সৈয়দ বাড়ি। ধর্ম যার যার, সম্প্রীতি সবার। এই সুন্দর বার্তা ছড়িয়ে পড়ুক দেশজুড়ে।”
পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই ছবিটি শেয়ার করে সম্প্রীতির এই বার্তাকে ছড়িয়ে দিচ্ছেন। আবার অনেকে মন্তব্য করে সৈয়দ বাড়ির দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের প্রশংসা করছেন। তাঁদের মতে, এমন ইতিবাচক উদ্যোগ সমাজে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে সহায়ক।
স্থানীয়দের ভাষ্য, সৈয়দ বাড়ি বহু বছর ধরে মুসলিম, হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের একটি উজ্জ্বল উদাহরণ। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে একে অপরের পাশে দাঁড়ানো এখানকার মানুষের দীর্ঘদিনের সংস্কৃতি।
বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বিভাজনমূলক আলোচনার মধ্যেও একটি সাধারণ ছবি মানুষকে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিকতার বার্তা দিচ্ছে। সৈয়দ বাড়ির এই ছবিটি যেন মনে করিয়ে দেয় ধর্ম যার যার, সম্প্রীতি সবার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews