বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পদুয়ায় কলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃ”ত্যু রাঙ্গুনিয়ায় এক দিনে সাড়ে ৫ হাজার গাছের চারা রোপণ কাপ্তাই সড়কে প্রতিরাতেই ঝুঁকি নিয়ে চলে অতিরিক্ত উচ্চতার ট্রাক, ছিঁড়ল বিদ্যুতের তার তিন দশকের পাঠদান শেষে বিদায়, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত অধ্যাপক মহসিন শাসনের নামে নির্যাতন, এ কেমন শিক্ষা? রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর জসীমের মৃ’ত্যু মরিয়মনগরের ব্যস্ত সড়কে স্পিডব্রেকার, অনুমোদন নিয়ে প্রশ্ন রাজানগরে কাটা হচ্ছে পাহাড় আজ কোজাগরী লক্ষ্মীপূজা, ধন-সম্পদ ও সমৃদ্ধি কামনায় দেবীর আরাধনায় ভক্তরা আজ শুভ প্রবারণা পূর্ণিমা: বর্ষাবাস শেষে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়

“ঈদের দিনেও অ্যাম্বুলেন্স নিয়ে প্রস্তুত থাকতে হয়”

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৪৮৪ বার পড়া হয়েছে

আব্বাস হোসাইন আফতাব :                           “ঈদের দিনেও আমরা অ্যাম্বুলেন্স নিয়ে প্রস্তুত থাকি, ডাক পেলেই দ্রুত সেবা দিতে বের হয়ে যাই” এভাবেই ঈদের আনন্দের মাঝেও দায়িত্বের কথা তুলে ধরেন রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক মো. আলী ও রেজাউল করিম।
রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত অ্যাম্বুলেন্স চালকেরা ঈদের দিনেও জরুরি রোগী পরিবহনে নিয়োজিত থাকেন। ঈদের নামাজ শেষে কিংবা প্রয়োজন অনুযায়ী তারা দ্রুত সাড়া দিয়ে সেবা দিতে প্রস্তুত থাকেন।
চালকেরা জানান, ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করার ইচ্ছা থাকলেও মানুষের জীবন রক্ষা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। তাই যেকোনো জরুরি কল পেলেই তারা দেরি না করে অ্যাম্বুলেন্স নিয়ে বের হয়ে পড়েন।
স্থানীয়রা বলেন, ঈদের মতো আনন্দঘন সময়েও যারা মানুষের জীবন বাঁচাতে কাজ করেন, তারা সত্যিই সমাজের নীরব মানবসেবক। তাদের এই মানবিক দায়িত্ববোধকে সবাই শ্রদ্ধার চোখে দেখে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews