শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম নগরে যাতায়তে সরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া ৭০০ টাকা নির্ধারণ

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬৮ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সে রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম শহরে রোগী পরিবহনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। এটি বাস্তবায়নে চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর প্রচেষ্টা ও সহযোগিতা ছিল। তাঁর উদ্যোগ ও প্রচেষ্টার ফলে রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম নগরে রোগী পরিবহনের ভাড়া ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে দরিদ্র ও নিম্নআয়ের রোগী এবং তাঁদের স্বজনেরা উপকৃত হবেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চিকিৎসার প্রয়োজনে রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম শহরের হাসপাতালে রোগী নেওয়ার ক্ষেত্রে সরকারি অ্যাম্বুলেন্সে নির্ধারিত ৭০০ টাকা ভাড়া দিতে হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের চালক মো. রেজাউল বলেন, ‘রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম শহরে রোগী নেওয়ার জন্য ভাড়া ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত ভাড়াতেই রোগী পরিবহন করা হচ্ছে।’
স্থানীয় বাসিন্দারা বলেন, বেসরকারি অ্যাম্বুলেন্সের তুলনায় সরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া কম। ফলে জরুরি চিকিৎসার প্রয়োজনে চট্টগ্রাম শহরে যাতায়াতকারী রোগী ও স্বজনদের জন্য এ সেবা কিছুটা স্বস্তি দেবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews