বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যালয়-মাদ্রাসার পাশে উন্মুক্ত ডাস্টবিন, দুর্ভোগ ইউএনও পরিচয়ে ফোন, রাঙ্গুনিয়ায় প্রতারণার চেষ্টা রাঙ্গুনিয়ায় পৌর কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন গ্রাম আদালতে কোনো বিচার-শালিস যাতে পেন্ডিং না থাকে -বেতাগীতে স্থানীয় সরকারের উপপরিচালক  রাঙ্গুনিয়ায় এক মাসব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান সরফভাটায় বিএনপি নেতাকে হ’ত্যাচেষ্টা মা’মলার আ’সামি গ্রে’প্তার বেতাগীতে কেরাত ও নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সন্তান জন্মের আনন্দে মিষ্টি বিলিয়েছিলেন, কয়েক ঘণ্টা পরই মৃত্যু শিক্ষার উদ্দেশ্য শুধু ভালো ফল নয়, জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে অবদান রাখা – ইকবাল হাছান লিচুবাগান থেকে মরিয়মনগর কমেনি সিএনজি ভাড়া

শিক্ষার উদ্দেশ্য শুধু ভালো ফল নয়, জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে অবদান রাখা – ইকবাল হাছান

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা উপজেলা শাখা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়া পৌর অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আইনবিষয়ক সচিব অ্যাডভোকেট এম ইকবাল হাছান। প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহাম্মদ ফরহাদুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম উত্তরজেলার সভাপতি মুহাম্মদ ফারুক হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম ইকবাল হাছান বলেন, “আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। একটি ভালো ফলাফল শিক্ষাজীবনের শেষ অর্জন নয়;,বরং এটি ভবিষ্যতের বড় স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপ। তাই শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের যোগ্য, দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
তিনি বলেন, “শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়, জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে অবদান রাখা। একজন শিক্ষার্থী যত বেশি জ্ঞান অর্জন করবে, তার সঙ্গে যদি নৈতিকতা, সততা, মানবিকতা ও দায়িত্ববোধ যুক্ত হয়, তবেই সে প্রকৃত অর্থে একজন সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।”
ছাত্রসেনা রাঙ্গুনিয়া (মধ্যম-দক্ষিণ) শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ ওবায়দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের মধ্যম-দক্ষিণ শাখার সভাপতি মুহাম্মদ রবিউল মোস্তফা রাফি। স্বাগত বক্তব্য দেন ছাত্রসেনা রাঙ্গুনিয়া (উত্তর) শাখার সভাপতি মুহাম্মদ জমির উদ্দীন।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়ার রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত সৈয়দ ওবায়দুল মোস্তফা নঈমী। বিশেষ অতিথি ছিলেন এ রহমান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব কোরবান আলী সিআইপি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি মুহাম্মদ করিম উদ্দীন হাছান, যুবসেনা রাঙ্গুনিয়া (মধ্যম-দক্ষিণ) সভাপতি এম এ শাকুর ও উত্তর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল খালেক।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews