শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ সরকারি চাকরিতে কমছে লিখিতের নম্বর, বাড়ছে ভাইভার গুরুত্ব পর্যটক আকৃষ্ট করতে আগে রাঙ্গুনিয়াকে পরিষ্কার করতে হবে- হুমাম কাদের এমপি ৬ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের রাঙ্গুনিয়া পাইলট স্কুলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা সংবর্ধিত রাঙ্গুনিয়ায় বিআইজেড স্কুলে ঈদে মিলাদুন্নবী পালন রাঙ্গুনিয়ায় ৫৩ প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ বিতরণ রাঙ্গুনিয়ায় একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার মৃত্যু

দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দীর্ঘদিন পর আবারও চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। উপজেলার ৩ নম্বর স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাবেক রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

গত ১০ সেপ্টেম্বর গভীর রাতে দক্ষিণ সাবেক রাঙ্গুনিয়ার ক্ষেত্রপাল বাড়ির পা‌শে অসীম সাহার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। অসীম সাহা চট্টগ্রাম শহরে বসবাস করায় দীর্ঘদিন ধরে ওই বাড়িতে প্রণয় সাহা পরিবার নিয়ে বসবাস করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় চোরের দল বাড়ির রান্নাঘরে প্রবেশ করে একটি গ্যাস সিলিন্ডার, প্রণয় সাহার ব্যবহৃত একটি বাইসাইকেলসহ রান্নাঘরে থাকা বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, একসময় গ্রামাঞ্চলে ‘চোরে ঘরে শিং দেওয়া’ কথাটি বেশ পরিচিত ছিল। প্রায় ২০–২৫ বছর আগে বাড়িঘরে চুরির ঘটনা তুলনামূলকভাবে বেশি শোনা যেত। দীর্ঘদিন পর আবারও এমন চুরির ঘটনায় সেই পুরোনো আতঙ্ক ফিরে এসেছে বলে মনে করছেন এলাকাবাসী।

এলাকাবাসীর অভিযোগ, গত কয়েক মাসে বিভিন্ন এলাকায় মন্দিরের টিউবওয়েল, বৈদ্যুতিক তার, পানির মোটর, মুরগির খামারের সরঞ্জামসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

স্থানীয়রা বলছেন, চুরির ঘটনা প্রতিরোধে রাতের নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তির চলাফেরা নজরে এলে দ্রুত আশপাশের লোকজনকে অবহিত করার আহ্বান জানিয়েছেন তারা।

এলাকাবাসীর প্রত্যাশা, সাহা পাড়াসহ আশপাশের এলাকায় চুরির ঘটনা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাতের টহল জোরদার করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews