নিজস্ব প্রতিবেদক:
রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কয়েকবারের নির্বাচিত কাউন্সিলর মো. এনাম উদ্দীন আইয়ুব মারা গেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
মো. এনাম উদ্দীন আইয়ুব রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সদস্য ছিলেন। দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার মানুষের সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন।
তাঁর মৃত্যুতে সৈয়দবাড়ীসহ রাঙ্গুনিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী।