বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যালয়-মাদ্রাসার পাশে উন্মুক্ত ডাস্টবিন, দুর্ভোগ ইউএনও পরিচয়ে ফোন, রাঙ্গুনিয়ায় প্রতারণার চেষ্টা রাঙ্গুনিয়ায় পৌর কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন গ্রাম আদালতে কোনো বিচার-শালিস যাতে পেন্ডিং না থাকে -বেতাগীতে স্থানীয় সরকারের উপপরিচালক  রাঙ্গুনিয়ায় এক মাসব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান সরফভাটায় বিএনপি নেতাকে হ’ত্যাচেষ্টা মা’মলার আ’সামি গ্রে’প্তার বেতাগীতে কেরাত ও নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সন্তান জন্মের আনন্দে মিষ্টি বিলিয়েছিলেন, কয়েক ঘণ্টা পরই মৃত্যু শিক্ষার উদ্দেশ্য শুধু ভালো ফল নয়, জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে অবদান রাখা – ইকবাল হাছান লিচুবাগান থেকে মরিয়মনগর কমেনি সিএনজি ভাড়া

রাঙ্গুনিয়ায় এক মাসব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য বিশেষ হাম-রুবেলা (এমআর) টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।
কর্মসূচির আওতায় গত হাম-রুবেলা ক্যাম্পেইনে টিকা না পাওয়া ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এক ডোজ এমআর টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিভাবকদের বলা হয়েছে, ৬ মাস থেকে ৫ বছর বয়সী কোনো শিশু যদি গত ক্যাম্পেইনে হাম-রুবেলার টিকা না পেয়ে থাকে, তাহলে তাকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে যেতে হবে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস ও ১৫ মাস বয়সে দেওয়া টিকার পাশাপাশি এ বিশেষ কর্মসূচির আওতায় প্রয়োজনীয় শিশুদের এমআর টিকা দেওয়া হবে।
হাম ও রুবেলা থেকে শিশুদের সুরক্ষায় নির্ধারিত সময়ের মধ্যে টিকা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews