বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যালয়-মাদ্রাসার পাশে উন্মুক্ত ডাস্টবিন, দুর্ভোগ ইউএনও পরিচয়ে ফোন, রাঙ্গুনিয়ায় প্রতারণার চেষ্টা রাঙ্গুনিয়ায় পৌর কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন গ্রাম আদালতে কোনো বিচার-শালিস যাতে পেন্ডিং না থাকে -বেতাগীতে স্থানীয় সরকারের উপপরিচালক  রাঙ্গুনিয়ায় এক মাসব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান সরফভাটায় বিএনপি নেতাকে হ’ত্যাচেষ্টা মা’মলার আ’সামি গ্রে’প্তার বেতাগীতে কেরাত ও নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সন্তান জন্মের আনন্দে মিষ্টি বিলিয়েছিলেন, কয়েক ঘণ্টা পরই মৃত্যু শিক্ষার উদ্দেশ্য শুধু ভালো ফল নয়, জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে অবদান রাখা – ইকবাল হাছান লিচুবাগান থেকে মরিয়মনগর কমেনি সিএনজি ভাড়া

ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা প্রয়োজন: এমপি হুমাম কাদের

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শন করেছেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। এ সময় তিনি বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের ১২০ সদস্যের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হুমাম কাদের চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ডেঙ্গুর সমস্যা প্রতিরোধে যেভাবে কার্যক্রম করছেন এবং আমাদের সবাইকে নির্দেশ দিয়েছেন, আমরা যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ এখানে সফল হতে পারব। তবে এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’
এর আগে সকালে রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে শপথ গ্রহণের মধ্য দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা হয়। পরে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালান। একই সঙ্গে হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ করা হয়। সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী ও তাঁর সহধর্মিণী সামানজার খানের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি বাস্তবায়িত হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনও করেন সংসদ সদস্য।
বিডি ক্লিনের কার্যক্রমের প্রশংসা করে হুমাম কাদের চৌধুরী বলেন, ‘বাংলাদেশের সেরা সন্তান এগুলো। এই সবুজ জার্সি পরা যারা, এরা। তারা যেভাবে আন্তরিকভাবে আমাদের সহযোগিতা করে, এ জন্য আমরা সব সময় তাদের কাছে কৃতজ্ঞ থাকব।’
খাল খননে অনিয়মের অভিযোগের তদন্ত
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাঙ্গুনিয়ায় খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে হুমাম কাদের চৌধুরী বলেন, ‘বাংলাদেশের মধ্যে যেই কাজই আপনি ধরেন না কেন, সব সময় দেখবেন কিছু কাজ হয়তো বাকি রয়ে যায়। এই কাজে কোনো ধরনের গাফিলতি আমরা খুঁজে পেলে এটি পুনরায় দরপত্র আহ্বান করা হবে। যাদের অভিজ্ঞতা আছে, তাদের টেন্ডার দেওয়া হবে।’
তিনি বলেন, ‘এটার তদন্ত চলছে। যারা এই টেন্ডার জিতেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
খাসজমি উদ্ধারে উচ্ছেদ অভিযান
খাসজমি দখল ও উদ্ধার প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, ‘আমাদের এখানে যেসব সরকারি খাসজমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল হয়ে আছে, তা শুধু সরকারের জন্য ক্ষতিকর নয়, এলাকার মানুষের জন্যও ক্ষতিকর। আমরা এখানে উচ্ছেদ অভিযান চালাব। ইনশাআল্লাহ, সরকারের জমি সরকারকে আবার বুঝিয়ে দেওয়া হবে।’
রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার বিষয়ে হুমাম কাদের চৌধুরী বলেন, ‘দেশে যতগুলো ৫০ শয্যার হাসপাতাল আছে, সবগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার চেষ্টা করা হবে। এর পাশাপাশি আমরা ইতিমধ্যে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছি। তাদের কাছ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য অর্থ সহায়তার ব্যবস্থা করছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews