বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যালয়-মাদ্রাসার পাশে উন্মুক্ত ডাস্টবিন, দুর্ভোগ ইউএনও পরিচয়ে ফোন, রাঙ্গুনিয়ায় প্রতারণার চেষ্টা রাঙ্গুনিয়ায় পৌর কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন গ্রাম আদালতে কোনো বিচার-শালিস যাতে পেন্ডিং না থাকে -বেতাগীতে স্থানীয় সরকারের উপপরিচালক  রাঙ্গুনিয়ায় এক মাসব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান সরফভাটায় বিএনপি নেতাকে হ’ত্যাচেষ্টা মা’মলার আ’সামি গ্রে’প্তার বেতাগীতে কেরাত ও নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সন্তান জন্মের আনন্দে মিষ্টি বিলিয়েছিলেন, কয়েক ঘণ্টা পরই মৃত্যু শিক্ষার উদ্দেশ্য শুধু ভালো ফল নয়, জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে অবদান রাখা – ইকবাল হাছান লিচুবাগান থেকে মরিয়মনগর কমেনি সিএনজি ভাড়া

রাঙ্গুনিয়ায় উদ্ধার লজ্জাবতী বানর, কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় একটি বেঙ্গল স্লো লরিস (লজ্জাবতী বানর) উদ্ধার করেছে বন বিভাগ। বৃহষ্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাঙ্গুনিয়া থেকে এটি উদ্ধার করা হয়। পরে বিকেলে শারীরিক পরীক্ষা শেষে সুস্থ অবস্থায় প্রাণীটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের আলম শাহ পাড়া ও লালানগর এলাকায় অভিযান চালানো হয়। রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ইছামতী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় একটি বেঙ্গল স্লো লরিস উদ্ধার করা হয়।
উদ্ধারের পর প্রাণীটির শারীরিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় সেটি সুস্থ বলে নিশ্চিত হওয়া যায়। পরে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সোহেল রানার পরামর্শে প্রাণীটিকে বন্য পরিবেশে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান, ইছামতী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুর রহমান ও ফরেস্টার মেহেদী হাসান রনির উপস্থিতিতে বেঙ্গল স্লো লরিসটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন বলেন, বন্যপ্রাণী প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লোকালয়ে কোনো বন্যপ্রাণী পাওয়া গেলে সেটিকে আটক বা ক্ষতি না করে বন বিভাগকে খবর দেওয়া উচিত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews