বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যালয়-মাদ্রাসার পাশে উন্মুক্ত ডাস্টবিন, দুর্ভোগ ইউএনও পরিচয়ে ফোন, রাঙ্গুনিয়ায় প্রতারণার চেষ্টা রাঙ্গুনিয়ায় পৌর কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন গ্রাম আদালতে কোনো বিচার-শালিস যাতে পেন্ডিং না থাকে -বেতাগীতে স্থানীয় সরকারের উপপরিচালক  রাঙ্গুনিয়ায় এক মাসব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান সরফভাটায় বিএনপি নেতাকে হ’ত্যাচেষ্টা মা’মলার আ’সামি গ্রে’প্তার বেতাগীতে কেরাত ও নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সন্তান জন্মের আনন্দে মিষ্টি বিলিয়েছিলেন, কয়েক ঘণ্টা পরই মৃত্যু শিক্ষার উদ্দেশ্য শুধু ভালো ফল নয়, জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে অবদান রাখা – ইকবাল হাছান লিচুবাগান থেকে মরিয়মনগর কমেনি সিএনজি ভাড়া

ডেঙ্গুর প্রকোপ, রাঙ্গুনিয়া পৌর এলাকায় মশক নিধন জোরদারের দাবি

  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

আব্বাস হোসাইন আফতাব : 

রাঙ্গুনিয়ায় ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় পৌর এলাকার মশক নিধন কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন নাগরিকেরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে ১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এ ছাড়া নতুন করে দুজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এদিকে ডেঙ্গু প্রতিরোধে বিডি ক্লিনের মাধ্যমে হুমাম কাদের চৌধুরী এমপি খাল পরিষ্কার অভিযান শুরু করেছেন। উপজেলা প্রশাসনও রাজনৈতিক নেতারা বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (ইউএইচসি) সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়ায় ডেঙ্গুর হট জোন হিসেবে মডেল থানার আশপাশের এলাকা, পুুর্ব বেতাগী, ইছাখালি জলদাশপাড়া ও পৌর এলাকার সৈয়দবাড়িকে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজন দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন স্থানে পানি জমে থাকা, নালা-নর্দমা অপরিষ্কার থাকা ও ঝোপঝাড়ের কারণে মশার উপদ্রব বেড়েছে। বিশেষ করে বাসাবাড়ির আশপাশে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তারের আশঙ্কা রয়েছে।
নাগরিকেরা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সচেতনতামূলক প্রচার নয়, নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমও প্রয়োজন। হট জোন হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে বিশেষ নজর দিয়ে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি নালা-নর্দমা পরিষ্কার করা দরকার।
রাঙ্গুনিয়া পৌর এলাকার বাসিন্দাদের দাবি, ওয়ার্ডভিত্তিক মশক নিধন কার্যক্রম জোরদার করে নিয়মিত ওষুধ ছিটাতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews