বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যালয়-মাদ্রাসার পাশে উন্মুক্ত ডাস্টবিন, দুর্ভোগ ইউএনও পরিচয়ে ফোন, রাঙ্গুনিয়ায় প্রতারণার চেষ্টা রাঙ্গুনিয়ায় পৌর কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন গ্রাম আদালতে কোনো বিচার-শালিস যাতে পেন্ডিং না থাকে -বেতাগীতে স্থানীয় সরকারের উপপরিচালক  রাঙ্গুনিয়ায় এক মাসব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান সরফভাটায় বিএনপি নেতাকে হ’ত্যাচেষ্টা মা’মলার আ’সামি গ্রে’প্তার বেতাগীতে কেরাত ও নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সন্তান জন্মের আনন্দে মিষ্টি বিলিয়েছিলেন, কয়েক ঘণ্টা পরই মৃত্যু শিক্ষার উদ্দেশ্য শুধু ভালো ফল নয়, জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে অবদান রাখা – ইকবাল হাছান লিচুবাগান থেকে মরিয়মনগর কমেনি সিএনজি ভাড়া

শনিবার পরিচ্ছন্নতা অভিযান, প্রস্তুতি নিলেন রাঙ্গুনিয়ার স্বেচ্ছাসেবীরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় আগামী শনিবার (২৬ সেপ্টেম্বর) পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এ অভিযান সফল করতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতিনিধিদের নিয়ে প্রস্তুতিসভা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৭টি যুব, মানবিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় আগামী শনিবার সকাল ৯টায় মরিয়মনগর ইউনিয়নে সম্মিলিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযানে বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও কার্যকর ও জনসম্পৃক্ত করা সম্ভব।
সভায় সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা নির্ধারিত সময়ে স্বেচ্ছাসেবীদের নিয়ে অভিযানে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews