স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজানগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কয়েকজন স্থানীয় বাসিন্দা নেজাম উদ্দিনের বাড়িতে যান। পরে তাঁকে আটক করে রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুলের কাছে হস্তান্তর করা হয়।
নেজাম উদ্দিন একই এলাকার মৃত নজির আহমদের ছেলে।
রাজানগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী বলেন, নেজাম উদ্দিনের বিরুদ্ধে রাঙ্গুনিয়ার রানীরহাট ও হাটহাজারী এলাকায় গরু চুরির অভিযোগ রয়েছে। এ বিষয়ে রাঙ্গুনিয়া থানায় অভিযোগও রয়েছে। গতকাল তিনি বাড়িতে আছেন জানতে পেরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে তাঁকে আটক করে পুলিশের কাছে দেওয়া হয়।
রাঙ্গুনিয়া থানার পুলিশ জানিয়েছে, নেজাম উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তবে নেজাম উদ্দিনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।