বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যালয়-মাদ্রাসার পাশে উন্মুক্ত ডাস্টবিন, দুর্ভোগ ইউএনও পরিচয়ে ফোন, রাঙ্গুনিয়ায় প্রতারণার চেষ্টা রাঙ্গুনিয়ায় পৌর কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন গ্রাম আদালতে কোনো বিচার-শালিস যাতে পেন্ডিং না থাকে -বেতাগীতে স্থানীয় সরকারের উপপরিচালক  রাঙ্গুনিয়ায় এক মাসব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান সরফভাটায় বিএনপি নেতাকে হ’ত্যাচেষ্টা মা’মলার আ’সামি গ্রে’প্তার বেতাগীতে কেরাত ও নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সন্তান জন্মের আনন্দে মিষ্টি বিলিয়েছিলেন, কয়েক ঘণ্টা পরই মৃত্যু শিক্ষার উদ্দেশ্য শুধু ভালো ফল নয়, জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে অবদান রাখা – ইকবাল হাছান লিচুবাগান থেকে মরিয়মনগর কমেনি সিএনজি ভাড়া

‘নামজারি ও স্বাস্থ্যসেবায় হয়রানি, এমপির হস্তক্ষেপ চান মানবাধিকার নেতারা

  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

ভূমি নামজারি, স্বাস্থ্যসেবাসহ সরকারি বিভিন্ন দপ্তরে সেবা নিতে গিয়ে মানুষ হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা শাখার নেতারা। তাঁদের অভিযোগ, ঘুষ, উপরি বা বখশিশ ছাড়া অনেক ক্ষেত্রে সহজে সেবা পাওয়া যায় না। এসব বিষয়ে প্রতিকার চেয়ে সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
শনিবার বিকেলে রাঙ্গুনিয়ার সৈয়দবাড়ী ড্রিম রেস্টুরেন্টের সভাকক্ষে সংস্থার উপজেলা মডেল ও পৌরসভা শাখার নীতিনির্ধারণ কমিটির সভায় এসব কথা বলা হয়। উপজেলা মডেল শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার সভায় সভাপতিত্ব করেন।
সভায় বেতাগী, সরফভাটা, পদুয়া, চন্দ্রঘোনা ও ইসলামপুরের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা এসব এলাকার মানবাধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
কর্ণফুলী ও ইছামতী নদী এবং শিলক খাল থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে সংসদে বক্তব্য দেওয়ায় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীকে ধন্যবাদ জানানো হয়। সভায় বেতাগীর মানবাধিকারকর্মী মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যাকাণ্ড এবং সরফভাটায় প্রকৌশলী মোহাম্মদ ওসমান গণীর ওপর হামলার বিষয়েও আলোচনা হয়।
বক্তারা বলেন, সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদের কাস্টডিয়ান। তাই উন্নয়ন প্রকল্পের গুণগত মান নিশ্চিত করা এবং সরকারি সেবায় জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। উপজেলা প্রশাসনের উন্নয়ন সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত বাস্তবায়নের তথ্য সংবাদমাধ্যমে প্রকাশের দাবিও জানান তাঁরা।
সভায় রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক নূরুল আবছার চৌধুরী, ড. এস এম ফয়সল অশ্রু, প্রকৌশলী তোফাজ্জল আহমদ, অ্যাডভোকেট বঙ্কিম চন্দ্র দাশসহ অনেকে বক্তব্য দেন।
সভা সঞ্চালনা করেন উপজেলা মডেল শাখার সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আজাদ ও পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মো. ফজলে এহসান শামীম। স্বাগত বক্তব্য দেন পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম।
সভায় উপজেলা মডেল শাখার ১৪তম এবং পৌরসভা শাখার ৭ম কার্যকরী পরিষদ গঠনের লক্ষ্যে আজীবন স্থায়ী সদস্যদের হালনাগাদ তালিকা চূড়ান্ত করা হয়। পাশাপাশি মৌলিক অধিকারবিষয়ক পাঁচটি সাব-কমিটি, লিগ্যাল এইড বোর্ড, জুরি ও আরবিট্রেশন বোর্ড এবং ‘হিউম্যান রাইটস ওয়াচ অ্যান্ড অবজারভার সাব-কমিটি’ পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews