বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যালয়-মাদ্রাসার পাশে উন্মুক্ত ডাস্টবিন, দুর্ভোগ ইউএনও পরিচয়ে ফোন, রাঙ্গুনিয়ায় প্রতারণার চেষ্টা রাঙ্গুনিয়ায় পৌর কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন গ্রাম আদালতে কোনো বিচার-শালিস যাতে পেন্ডিং না থাকে -বেতাগীতে স্থানীয় সরকারের উপপরিচালক  রাঙ্গুনিয়ায় এক মাসব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান সরফভাটায় বিএনপি নেতাকে হ’ত্যাচেষ্টা মা’মলার আ’সামি গ্রে’প্তার বেতাগীতে কেরাত ও নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সন্তান জন্মের আনন্দে মিষ্টি বিলিয়েছিলেন, কয়েক ঘণ্টা পরই মৃত্যু শিক্ষার উদ্দেশ্য শুধু ভালো ফল নয়, জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে অবদান রাখা – ইকবাল হাছান লিচুবাগান থেকে মরিয়মনগর কমেনি সিএনজি ভাড়া

‘চলমান রাঙ্গুনিয়া’ অদম্য মেধাবী পুরস্কার পেল কৃতী শিক্ষার্থীরা

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় চলমান রাঙ্গুনিয়া পত্রিকার আয়োজনে ‘অদম্য মেধাবী পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। উদ্বোধন করেন খ্রিস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার পরিচালক ডা. প্রবীর খিয়াং ।

সভাপতিত্ব করেন চলমান রাঙ্গুনিয়া পত্রিকার পাঠক সংগঠন ‘বন্ধু সমাবেশ’ এর আহ্বায়ক কৃষিবিদ সনজীব সুশীল। সদস্য সচিব বাচিক শিল্পী শিক্ষক এম মোরশেদ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) মো. নাজমুল হোসেন, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা প্রণব চন্দ্র মজুমদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মো. ইলিয়াছ, সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী, কবি ও শিশুসাহিত্যিক আকাশ আহমেদ, ফায়ার সার্ভিস রাঙ্গুনিয়া স্টেশন এর ভারপ্রাপ্ত ইনচার্জ মো. জাহেদুর রহমান, চলমান রাঙ্গুনিয়া পত্রিকার সম্পাদক আব্বাস হোসাইন আফতাব, নির্বাহী সম্পাদক জগলুল হুদা প্রমুখ।
আলোচনা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ‘অদম্য মেধাবী পুরস্কার-২০২৬’ তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি, সাহিত্য ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে জাতীয় কবি নজরুল ইসলাম এর স্মরণে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগীত পরিবেশন করেন রাতুল বৈদ্য ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী-শিক্ষার্থী অপ্সরী বড়ুয়া ফ্লোরা। আবৃত্তি পরিবেশন করেন আফতাবী হোসাইন মুসকান এবং নাজাত হোসাইন মেহরিন। তবলায় ছিলেন বিটিভির নিয়মিত তবলা বাদক অর্ণব মল্লিক। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews