রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল হক মারা গেছেন। বুধবার চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম আব্দুল হক বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক সিটি মেয়র ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের ছোট বোনের জামাতা। তিনি ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের ফুফা।
আজ বৃহষ্পতিবার এশার নামাজের পর সৈয়দবাড়ি জামে মসজিদ মাঠে আব্দুল হকের জানাজা অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়রা। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।