বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যালয়-মাদ্রাসার পাশে উন্মুক্ত ডাস্টবিন, দুর্ভোগ ইউএনও পরিচয়ে ফোন, রাঙ্গুনিয়ায় প্রতারণার চেষ্টা রাঙ্গুনিয়ায় পৌর কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন গ্রাম আদালতে কোনো বিচার-শালিস যাতে পেন্ডিং না থাকে -বেতাগীতে স্থানীয় সরকারের উপপরিচালক  রাঙ্গুনিয়ায় এক মাসব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান সরফভাটায় বিএনপি নেতাকে হ’ত্যাচেষ্টা মা’মলার আ’সামি গ্রে’প্তার বেতাগীতে কেরাত ও নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সন্তান জন্মের আনন্দে মিষ্টি বিলিয়েছিলেন, কয়েক ঘণ্টা পরই মৃত্যু শিক্ষার উদ্দেশ্য শুধু ভালো ফল নয়, জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে অবদান রাখা – ইকবাল হাছান লিচুবাগান থেকে মরিয়মনগর কমেনি সিএনজি ভাড়া

রাঙ্গুনিয়ায় নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা ও গুণী সাংবাদিকদের সংবর্ধনা

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

নজরুল বর্ষ উপলক্ষে রাঙ্গুনিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন এবং কর্ম নিয়ে আলোচনা ও গুণী সাংবাদিকদের সংবর্ধনা দিয়েছে আমার দেশ পাঠক মেলা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাঙ্গুনিয়া পাঠক মেলার সভাপতি অধ্যাপক অ্যাডভোকেট ইকবাল হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খন্দকার ফারজানা নাজনীন সেতু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়নাব জমিলা। বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, কবি ও সাংবাদিক আকাশ আহমদ, দৈনিক আমার দেশ প্রতিনিধি মো. নুরুল আবছার চৌধুরী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহসভাপতি আব্বাস হোসাইন আফতাব, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সহসভাপতি মো. ওসমান, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম তালুকদার এবং রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শাহী মোহাম্মদ ইলিয়াস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আমার দেশ পাঠক মেলা রাঙ্গুনিয়ার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার।
আলোচনা সভায় কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, নজরুল ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কবি। তাঁর সাহিত্য ও সংগীত বাঙালির আত্মপরিচয়, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধকে সমৃদ্ধ করেছে। কবিতা, গান, গল্প, উপন্যাস ও প্রবন্ধসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর সৃষ্টিশীলতা বাংলা সাহিত্যকে নতুন মাত্রা দিয়েছে। তরুণ প্রজন্মের কাছে নজরুলের জীবন, সাহিত্য ও দর্শন তুলে ধরতে এ ধরনের আয়োজনের গুরুত্ব রয়েছে বলেও বক্তারা উল্লেখ করেন।
আলোচনা সভা শেষে রাঙ্গুনিয়ায় সাংবাদিকতায় অবদানের জন্য আটজন সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত সাংবাদিকেরা হলেন দৈনিক ইত্তেফাকের রাঙ্গুনিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি আকাশ আহমদ, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, দৈনিক জনকণ্ঠের রাঙ্গুনিয়া প্রতিনিধি পান্থনিবাস বড়ুয়া, দৈনিক আমার দেশের প্রতিনিধি নুরুল আবছার চৌধুরী,দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি শান্তি রঞ্জন চাকমা, দৈনিক যুগান্তরের প্রতিনিধি আব্বাস হোসাইন আফতাব, ও দৈনিক আজাদীর প্রতিনিধি জগলুল হুদা।
অনুষ্ঠান শেষে সংগীত শিল্পী রাতুল বৈদ্য ও অর্ণব মল্লিক এর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews