বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যালয়-মাদ্রাসার পাশে উন্মুক্ত ডাস্টবিন, দুর্ভোগ ইউএনও পরিচয়ে ফোন, রাঙ্গুনিয়ায় প্রতারণার চেষ্টা রাঙ্গুনিয়ায় পৌর কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন গ্রাম আদালতে কোনো বিচার-শালিস যাতে পেন্ডিং না থাকে -বেতাগীতে স্থানীয় সরকারের উপপরিচালক  রাঙ্গুনিয়ায় এক মাসব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান সরফভাটায় বিএনপি নেতাকে হ’ত্যাচেষ্টা মা’মলার আ’সামি গ্রে’প্তার বেতাগীতে কেরাত ও নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সন্তান জন্মের আনন্দে মিষ্টি বিলিয়েছিলেন, কয়েক ঘণ্টা পরই মৃত্যু শিক্ষার উদ্দেশ্য শুধু ভালো ফল নয়, জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে অবদান রাখা – ইকবাল হাছান লিচুবাগান থেকে মরিয়মনগর কমেনি সিএনজি ভাড়া

মরিয়মনগরে চলন্ত রিকশা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃ’ত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় চলন্ত রিকশা থেকে মায়ের কোল থেকে পড়ে মো. রাহাত নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে মরিয়মনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহাতের বাবার নাম রুবেল। তাঁদের বাড়ি উপজেলার মরিয়মনগর ইউনিয়নে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিকশায় করে যাওয়ার সময় মায়ের কোল থেকে হঠাৎ রাস্তায় পড়ে যায় রাহাত। পরে অন্য একটি রিক্সা ওই শিশুকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রাঙ্গুনিয়া মডেল থানার এসআই মো. জাকির বলেন, ” চলন্ত রিকশা থেকে পড়ে ওই শিশু মারা গেছে জানিয়েছে স্থানীয় লোকজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews