বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যালয়-মাদ্রাসার পাশে উন্মুক্ত ডাস্টবিন, দুর্ভোগ ইউএনও পরিচয়ে ফোন, রাঙ্গুনিয়ায় প্রতারণার চেষ্টা রাঙ্গুনিয়ায় পৌর কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন গ্রাম আদালতে কোনো বিচার-শালিস যাতে পেন্ডিং না থাকে -বেতাগীতে স্থানীয় সরকারের উপপরিচালক  রাঙ্গুনিয়ায় এক মাসব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান সরফভাটায় বিএনপি নেতাকে হ’ত্যাচেষ্টা মা’মলার আ’সামি গ্রে’প্তার বেতাগীতে কেরাত ও নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সন্তান জন্মের আনন্দে মিষ্টি বিলিয়েছিলেন, কয়েক ঘণ্টা পরই মৃত্যু শিক্ষার উদ্দেশ্য শুধু ভালো ফল নয়, জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে অবদান রাখা – ইকবাল হাছান লিচুবাগান থেকে মরিয়মনগর কমেনি সিএনজি ভাড়া

রাঙ্গুনিয়ায় এসএসসি পাস করা দুই প্রতিবন্ধী শিক্ষার্থীকে সংবর্ধনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

শারীরিক সীমাবদ্ধতার মধ্যেও এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়া রাঙ্গুনিয়ার দুই শিক্ষার্থী মো. মনির ও আঁখি সুলতানাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়।
মনির রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ৩ দশমিক ১১ পেয়েছেন। আঁখি সুলতানা বেদৌরা আলম চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৪ দশমিক ১৭ পেয়ে এসএসসি পাস করেছেন।
অনুষ্ঠানে দুই শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। এ সময় তাঁদের কলেজে ভর্তির জন্য প্রত্যেককে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়।
ইউএনও মো. নাজমুল হাসান বলেন, শারীরিক সীমাবদ্ধতা সাফল্যের পথে বাধা হতে পারে না। মনির ও আঁখির সাফল্য অন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews