বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যালয়-মাদ্রাসার পাশে উন্মুক্ত ডাস্টবিন, দুর্ভোগ ইউএনও পরিচয়ে ফোন, রাঙ্গুনিয়ায় প্রতারণার চেষ্টা রাঙ্গুনিয়ায় পৌর কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন গ্রাম আদালতে কোনো বিচার-শালিস যাতে পেন্ডিং না থাকে -বেতাগীতে স্থানীয় সরকারের উপপরিচালক  রাঙ্গুনিয়ায় এক মাসব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান সরফভাটায় বিএনপি নেতাকে হ’ত্যাচেষ্টা মা’মলার আ’সামি গ্রে’প্তার বেতাগীতে কেরাত ও নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সন্তান জন্মের আনন্দে মিষ্টি বিলিয়েছিলেন, কয়েক ঘণ্টা পরই মৃত্যু শিক্ষার উদ্দেশ্য শুধু ভালো ফল নয়, জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে অবদান রাখা – ইকবাল হাছান লিচুবাগান থেকে মরিয়মনগর কমেনি সিএনজি ভাড়া

কাপ্তাই জাতীয় উদ্যানে ১০ ফুটের অজগর অবমুক্ত

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী জুট মিল এলাকা থেকে উদ্ধার করা প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানের গহিন অরণ্যে অবমুক্ত করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে অজগর সাপটি অবমুক্ত করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, অজগরটির ওজন প্রায় ৮ কেজি। লোকালয়ে চলে আসার পর সাপটি উদ্ধার করা হয়। পরে প্রাথমিকভাবে এর শারীরিক অবস্থা পরীক্ষা করে বন্যপ্রাণী সংরক্ষণের অংশ হিসেবে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়।
বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার মেহরাজ উদ্দীনের নেতৃত্বে বন বিভাগের একটি দল অজগরটি অবমুক্ত করে। এ সময় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমানসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগ সব সময় সতর্ক রয়েছে।’ লোকালয়ে কোনো বন্যপ্রাণী চলে এলে সেটিকে হত্যা না করে বন বিভাগকে খবর দেওয়ার জন্য তিনি স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews