বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যালয়-মাদ্রাসার পাশে উন্মুক্ত ডাস্টবিন, দুর্ভোগ ইউএনও পরিচয়ে ফোন, রাঙ্গুনিয়ায় প্রতারণার চেষ্টা রাঙ্গুনিয়ায় পৌর কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন গ্রাম আদালতে কোনো বিচার-শালিস যাতে পেন্ডিং না থাকে -বেতাগীতে স্থানীয় সরকারের উপপরিচালক  রাঙ্গুনিয়ায় এক মাসব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান সরফভাটায় বিএনপি নেতাকে হ’ত্যাচেষ্টা মা’মলার আ’সামি গ্রে’প্তার বেতাগীতে কেরাত ও নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সন্তান জন্মের আনন্দে মিষ্টি বিলিয়েছিলেন, কয়েক ঘণ্টা পরই মৃত্যু শিক্ষার উদ্দেশ্য শুধু ভালো ফল নয়, জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে অবদান রাখা – ইকবাল হাছান লিচুবাগান থেকে মরিয়মনগর কমেনি সিএনজি ভাড়া

রাঙ্গুনিয়ায় ডেঙ্গু নিয়ে উদ্বেগ, এক ল্যাবেই ১৫ জনের বেশি শনাক্ত

  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
রাঙ্গুনিয়া ও পার্শ্ববর্তী এলাকায় ডেঙ্গুর প্রকোপ নিয়ে উদ্বেগ বাড়ছে। চন্দ্রঘোনা দোভাষী বাজারের একটি বেসরকারি ল্যাবে এক দিনেই ১৫ জনের বেশি রোগীর ডেঙ্গু পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে জানিয়েছেন চিকিৎসক ডা. ইসমাইল হোসেন।
ডা. ইসমাইল হোসেন বলেন, ডেঙ্গু নিয়ে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে মশার কামড় থেকে সুরক্ষিত থাকতে রাতে মশারি টানিয়ে ঘুমানোর পরামর্শ দেন তিনি।
ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। কারণ জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার হতে পারে।
এদিকে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। জ্বর, মাথাব্যথা, শরীর ও জয়েন্টে ব্যথা, চোখের পেছনে ব্যথা, বমি বা অতিরিক্ত দুর্বলতা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা, পরিচ্ছন্নতা এবং মশার কামড় থেকে সুরক্ষাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews