তথ্য ও সম্প্রচারমন্ত্রী হওয়ায় ব্যারিস্টার আন্দালীব রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি-চট্টগ্রামের আহ্বায়ক শেখ মোঃ ইকরাম হোসাইন।
এক অভিনন্দন বার্তায় শেখ মোঃ ইকরাম হোসাইন বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় ব্যারিস্টার আন্দালীব রহমানকে আন্তরিক অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা। তিনি আশা প্রকাশ করেন, তাঁর মেধা, দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে দেশের গণমাধ্যম ও তথ্য খাত আরও সমৃদ্ধ হবে।
তিনি মন্ত্রী ব্যারিস্টার আন্দালীব রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেন।