বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যালয়-মাদ্রাসার পাশে উন্মুক্ত ডাস্টবিন, দুর্ভোগ ইউএনও পরিচয়ে ফোন, রাঙ্গুনিয়ায় প্রতারণার চেষ্টা রাঙ্গুনিয়ায় পৌর কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন গ্রাম আদালতে কোনো বিচার-শালিস যাতে পেন্ডিং না থাকে -বেতাগীতে স্থানীয় সরকারের উপপরিচালক  রাঙ্গুনিয়ায় এক মাসব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান সরফভাটায় বিএনপি নেতাকে হ’ত্যাচেষ্টা মা’মলার আ’সামি গ্রে’প্তার বেতাগীতে কেরাত ও নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সন্তান জন্মের আনন্দে মিষ্টি বিলিয়েছিলেন, কয়েক ঘণ্টা পরই মৃত্যু শিক্ষার উদ্দেশ্য শুধু ভালো ফল নয়, জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে অবদান রাখা – ইকবাল হাছান লিচুবাগান থেকে মরিয়মনগর কমেনি সিএনজি ভাড়া

নাফিজুল, আরাফাত, আশরাফুল, সায়েদ ও শাহাদাত ‘চলমান রাঙ্গুনিয়া’ বিশ্বকাপ ফুটবল কুইজ-১-এর বিজয়ী

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

পাক্ষিক ‘চলমান রাঙ্গুনিয়া’-এর পাঠক সংগঠন বন্ধু সমাবেশ আয়োজিত বিশ্বকাপ ফুটবল কুইজ-১-এর পাঁচ বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছেন পোমরা ইউনিয়নের মো. নাফিজুল আলম, মরিয়মনগর ইউনিয়নের মো. আরাফাত, লালানগর ইউনিয়নের মো. আশরাফুল, রাঙ্গুনিয়া পৌর এলাকার মো. সায়েদ এবং চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের মো. শাহাদাত।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় রাঙ্গুনিয়ার ড্রিম রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধু সমাবেশের আহ্বায়ক কৃষিবিদ সনজীব সুশীল। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব, বাচিক শিল্পী ও শিক্ষক এম. মোরশেদ আলম।
অনুষ্ঠানে বক্তব্য দেন বন্ধু সমাবেশের যুগ্ম আহ্বায়ক জাহেদুর রহমান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্ভাবক শিক্ষক সাইফুল্লাহ সরোয়ার, পাক্ষিক চলমান রাঙ্গুনিয়া-এর সম্পাদক আব্বাস হোসাইন আফতাব এবং নির্বাহী সম্পাদক জগলুল হুদা।
আয়োজকরা জানান, শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। তারা বলেন, পাঠকদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ কুইজের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও পাঠকদের অংশগ্রহণে আরও জ্ঞানভিত্তিক ও সৃজনশীল আয়োজন অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews