রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি

শব্দের কারিগর আজ জীবনযুদ্ধে, কবি-সাংবাদিক সমীরণ বড়ুয়ার পাশে দাঁড়ানোর আহ্বান

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

যিনি কবিতার পঙ্‌ক্তিতে মানুষের অনুভূতি ছুঁয়েছেন, লেখনিতে সমাজের নানা অসংগতি তুলে ধরেছেন, আজ সেই মানুষটিই জীবন বাঁচানোর লড়াইয়ে অসহায়। চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুরের কৃতী সন্তান, কবি ও সাংবাদিক সমীরণ বড়ুয়ার দিন কাটছে হাসপাতাল আর ডায়ালসিসের যন্ত্রণার মধ্যে।
দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চা ও সাংবাদিকতায় সক্রিয় সমীরণ বড়ুয়ার দুটি কিডনিই কার্যক্ষমতা হারিয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে সপ্তাহে তিনবার ডায়ালসিস করতে হচ্ছে। প্রতিটি ডায়ালসিসের সঙ্গে বাড়ছে চিকিৎসা ব্যয়, আর কমে আসছে পরিবারের সামর্থ্য।
পরিবার জানায়, কিডনি প্রতিস্থাপনই তাঁর সুস্থ হয়ে ওঠার প্রধান আশা। কিন্তু সেই চিকিৎসার বিপুল ব্যয় বহন করা তাদের পক্ষে সম্ভব নয়। তাই প্রিয় মানুষটিকে বাঁচাতে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান এবং মানবিক মানুষের সহযোগিতা কামনা করছেন স্বজনেরা।
সমীরণ বড়ুয়া শুধু একজন কবি বা সাংবাদিক নন, তিনি সৃষ্টিশীল চর্চার মাধ্যমে বহু মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাঁর সুস্থ হয়ে আবারও কলম হাতে ফিরে আসার প্রত্যাশা করছেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও পাঠকেরা।
মানবিক সহায়তা করতে বা যোগাযোগের জন্য: সমীরণ বড়ুয়া
মোবাইল: ০১৮৩৫-৬৮১৭৭২

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews