রাঙ্গুনিয়া উপজেলায় সাপের কামড়ে মোহাম্মদ জিহাদ (১৮) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃ*ত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ উপজেলার পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া মেম্বার পাড়া এলাকার ফজলুল করিম ও ইয়াছমিন আকতার দম্পতির একমাত্র পুত্র। তিনি চন্দ্রঘোনা মাদ্রাসা-এ-তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়ার আলিম প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি দাখিল পাস করে আলিমে ভর্তি হয়েছিলেন।