বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যালয়-মাদ্রাসার পাশে উন্মুক্ত ডাস্টবিন, দুর্ভোগ ইউএনও পরিচয়ে ফোন, রাঙ্গুনিয়ায় প্রতারণার চেষ্টা রাঙ্গুনিয়ায় পৌর কর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন গ্রাম আদালতে কোনো বিচার-শালিস যাতে পেন্ডিং না থাকে -বেতাগীতে স্থানীয় সরকারের উপপরিচালক  রাঙ্গুনিয়ায় এক মাসব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান সরফভাটায় বিএনপি নেতাকে হ’ত্যাচেষ্টা মা’মলার আ’সামি গ্রে’প্তার বেতাগীতে কেরাত ও নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সন্তান জন্মের আনন্দে মিষ্টি বিলিয়েছিলেন, কয়েক ঘণ্টা পরই মৃত্যু শিক্ষার উদ্দেশ্য শুধু ভালো ফল নয়, জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে অবদান রাখা – ইকবাল হাছান লিচুবাগান থেকে মরিয়মনগর কমেনি সিএনজি ভাড়া

রাঙ্গুনিয়া ত্রিপিটক শিক্ষা পরিষদের  সম্মেলন ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় ত্রিপিটক শিক্ষা পরিষদের ২৯তম বার্ষিক সম্মেলন, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ধর্মসেন মহাস্থবিরকে সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে সংঘদান ও অষ্টপরিস্কার দান অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৬ জুন) বিকেলে রাঙ্গুনিয়া পৌরসভার কুলকুরমাই সদ্ধর্মোদয় বিহার প্রাঙ্গণে কুলকুরমাই গ্রামবাসী ও রাঙ্গুনিয়া ত্রিপিটক শিক্ষা পরিষদের উদ্যোগে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া ত্রিপিটক শিক্ষা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উ. সুবর্ণ মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ সাধনা কেন্দ্রের মহাপরিচালক ও জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত শাসনরক্ষিত মহাস্থবির। আশির্বাদক ছিলেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ধর্মসেন মহাথের। বিশেষ অতিথি ছিলেন শুদ্ধানন্দ মহাস্থবির, ড. প্রিয়ানন্দ স্থবির, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন নন্দশ্রী স্থবির। উদ্বোধক ছিলেন উত্তমানন্দ স্থবির। স্বাগত বক্তব্য দেন ডা. পুতুল কান্তি বড়ুয়া। বক্তব্য দেন  রাঙ্গুনিয়া ত্রিপিটক শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক সত্যানন্দ স্থবির। সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত এর সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট জয় বড়ুয়া।  সঞ্চালক ছিলেন দীপানন্দ স্থবির ও স্বরুপানন্দ স্থবির।
দিনব্যাপী কর্মসূচিতে ভিক্ষুসংঘের পিণ্ডদান, বৃত্তি প্রদান, সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, ভিক্ষুসংঘের সদস্য, শিক্ষাবিদ, আইনজীবী, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন অংশ নেন।
বক্তারা বলেন, ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ বিকাশে রাঙ্গুনিয়া ত্রিপিটক শিক্ষা পরিষদ প্রায় তিন দশক ধরে কাজ করে যাচ্ছে। শিশু-কিশোরদের ত্রিপিটক শিক্ষা ও নৈতিক চর্চায় উৎসাহিত করতে বৃত্তি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews