রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকের কল্যাণে হারানো টাকা ফিরে পেলেন জামাল রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জ্বালানি সংকটে ৬ মাসেও কার্যকর ব্যবস্থা নিতে পারেনি সরকার: জামায়াত আমির জামায়াতের সঙ্গে আলাপ করেই গুলশানে মিছিল করেছে আ. লীগ: রাশেদ খাঁন ডেঙ্গুর ডেন-৩ ধরনে বাড়ছে ঝুঁকি, অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা শিল্পে সংকট ঠেকাতে ১৫০ কূপ খনন ও নতুন এলএন রাঙ্গুনিয়ায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখলেন বিভাগীয় কমিশনার নতুন কুঁড়ি সিজন-২ উপলক্ষে রাঙ্গুনিয়ায় ১৫ দিনের ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প শেষ দুই যুগ পর আবারও ‘চোরের শিং’! স্বনির্ভর রাঙ্গুনিয়ার সাহা পাড়ায় গভীর রাতে চুরি যে খালে ফিরছে প্রাণ

ওমানে চার সহোদরের মৃত্যুতে রাঙ্গুনিয়ায় দোয়া মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের ওমানে রাঙ্গুনিয়া লালানগর ইউনিয়নের একই পরিবারের চার ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে তাঁদের মাগফিরাত কামনায় রাঙ্গুনিয়া জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ ( ১৪ মে) জামায়াতে ইসলামী,রাঙ্গুনিয়া উপজেলা অফিসে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ, নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ শওকত হোসাইন ও সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন প্রমূখ।

মোনাজাতপূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন সিকদার মৃতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার এবং তাঁদের পরিবারকে আর্থিক সহযোগিতা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

পরে তাঁদের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক চেয়ে দোয়া পরিচালনা করেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ শওকত হোসাইন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews