জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসা উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা নির্বাচিত হয়েছে। এ উপলক্ষে বুধবার(২৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান এর কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নাছির উদ্দীন তৈয়বী।
জাতীয় শিক্ষা সপ্তাহে এ স্বীকৃতি মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রমের একটি উল্লেখযোগ্য অর্জন। এই অর্জনে বিভিন্ন সংগঠন অভিনন্দন জানিয়েছে।