নিজস্ব প্রতিবেদক :
রাঙ্গুনিয়া উপজেলা ক্রীড়া সংস্থার কার্যালয় সংষ্কার শেষে উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। গত মঙ্গলবার বিকেলে ফিতা কেটে তিনি এ কার্যালয়ের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী হিরু, সদস্য ইকবাল আহমেদ বেলাল, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, ক্রীড়া সংগঠক ইসমাইল হোসেন নয়ন প্রমুখ। নতুন এ কার্যালয়ের মাধ্যমে উপজেলার ক্রীড়া কার্যক্রম পরিচালনা ও খেলাধুলার প্রসারে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা সংশ্লিষ্ট ব্যক্তিদের।