বদলিজনিত কারণে রাঙ্গুনিয়া উপজেলা ছাড়ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। এ উপলক্ষে তাঁকে বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলা অফিসার্স ক্লাব। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) খন্দকার ফারজানা নাজনীন সেতু, উপজেলা কৃষি কর্মকর্তা বেলাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, শিক্ষা কর্মকর্তা লিপি রাণী গোপ, মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী, একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা,রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি মো. ইলিয়াছ তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা রাঙ্গুনিয়ায় দায়িত্ব পালনকালে ইউএনও মো. নাজমুল হাসানের সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা তাঁর কর্মনিষ্ঠা ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং নতুন কর্মস্থলে তাঁর সফলতা কামনা করেন।