নিজস্ব প্রতিবেদক :
রাঙ্গুনিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়।
বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) খন্দকার ফারজানা নাজনীন সেতু,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা প্রমুখ।